শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন

তারকাখ্যাতির ৪৩ বসন্তে ক্যাটরিনা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে
ক্যাটরিনা কাইফ। ছবি - সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফের জন্মদিন আজ। ১৬ জুলাই ১৯৮৩ সালে হংকংয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী আজ জীবনের ৪৩তম বছরে পা রাখলেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়, নাচ এবং পর্দার উপস্থিতি দিয়ে তিনি বলিউডের অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত হয়েছেন। জন্মের সময় তার নাম ছিল ক্যাটরিনা টারকোটে। পরবর্তীতে ‘ক্যাটরিনা কাইফ’ নামেই পরিচিতি পান তিনি। শৈশবে পরিবারের সঙ্গে বিভিন্ন দেশে বসবাস করেছেন এই অভিনেত্রী। আট ভাইবোনের মধ্যে তিনি একজন।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও বড় পর্দায় তার যাত্রা খুব একটা সহজ ছিল না। ক্যারিয়ারের শুরুতে ‘বি’ গ্রেডের সিনেমায় অভিনয় করলেও ২০০৫ সালে সালমান খানের বিপরীতে ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ সিনেমায় অভিনয়ের পরই বদলে যায় তার ভাগ্য। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়ে বলিউডে নিজের অবস্থান শক্ত করেন ক্যাটরিনা। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘নমস্তে লন্ডন’, ‘আপনে’, ‘ওয়েলকাম’, ‘সিং ইজ কিং’, ‘নিউ ইয়র্ক’, ‘এক থা টাইগার’, ‘জব তাক হ্যায় জান’সহ আরও অনেক সিনেমা।

অভিনয়ের পাশাপাশি নাচেও দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ‘চিকনি চামেলি’, ‘কমলি’, ‘শীলা কি জওয়ানি’ ও ‘কালা চশমা’র মতো জনপ্রিয় গানে তার পারফরম্যান্স এখনও দর্শকের কাছে সমানভাবে প্রশংসিত।

হিন্দি চলচ্চিত্রের পাশাপাশি তেলেগু ও মালায়ালাম ভাষার সিনেমাতেও অভিনয় করেছেন ক্যাটরিনা। ব্যক্তিগত জীবনে ২০২১ সালে অভিনেতা ভিকি কৌশলকে বিয়ে করেন তিনি। বর্তমানে অভিনয়ের পাশাপাশি নিজের প্রসাধনী ব্র্যান্ডের কাজ এবং ব্যক্তিগত জীবন নিয়েও ব্যস্ত সময় কাটাচ্ছেন।

জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্ত, সহশিল্পী ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন বলিউডের এই গ্ল্যামার কুইন। ৪৩ বছরেও তার জনপ্রিয়তা ও আবেদন যে এতটুকু কমেনি, সেটিই যেন আরও একবার প্রমাণিত হলো।

 

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর