সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন

কখন কোথায় হবে কোয়ার্টার ফাইনালের খেলা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৯ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

আর মাত্র দুই দলের জন্য অপেক্ষা। তারপরই জানা যাবে কোয়ার্টার ফাইনালের আট দলের নাম। তবে এরই মধ্যে ছয়টি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে- ফ্রান্স, মরক্কো, স্পেন, বেলজিয়াম, নরওয়ে ও ইংল্যান্ড।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে শেষ ষোলোর দুটি খেলা রয়েছে। এতে মুখোমুখি হবে মিশর ও আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ড ও কলম্বিয়া।

এই দুই খেলায় জয়ী দুই দল সঙ্গী হবে বাকি ছয় দলের। সেক্ষেত্রের কোয়ার্টার ফাইনালের টিকিট কাটবে কোন দুই দল, সেজন্য অপেক্ষা করতে হবে আরও কয়েক ঘণ্টা। অবশ্য এরই মধ্যে কোয়ার্টার ফাইনালের সূচি নির্ধারিত হয়ে গেছে। কোন দল কার সঙ্গে খেলবে এবং তাদের খেলা কবে, তা প্রকাশ করেছে ফিফা।

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ হবে ফ্রান্স ও মরক্কোর মধ্যে। শুক্রবার (১০ জুলাই) রাত ২টায় মুখোমুখি হবে দল দুটি। পরের ম্যাচে স্পেন মুখোমুখি হবে বেলজিয়ামের। এই খেলা হবে শনিবার (১১ জুলাই) রাত ১টায়। কোয়ার্টার ফাইনালের তৃতীয় ম্যাচ হবে রোববার (১২ জুলাই) রাত ৩টায়। এই খেলায় মুখোমুখি হবে নরওয়ে ও ইংল্যান্ড।

আর চতুর্থ ম্যাচ হবে সোমবার (১৩ জুলাই)। সকাল ৭টায় এই ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও মিশর এবং সুইজারল্যান্ড ও কলম্বিয়া ম্যাচের জয়ী দুই দল।

কোয়ার্টার ফাইনালের সূচি

ফ্রান্স-মরক্কো, শুক্রবার (১০ জুলাই), রাত ২টা

স্পেন-বেলজিয়াম, শনিবার (১১ জুলাই), রাত ১টা

নরওয়ে-ইংল্যান্ড, রোববার (১২ জুলাই), রাত ৩টা

আর্জেন্টিনা-মিশর (জয়ী দল) ও সুইজারল্যান্ড-কলম্বিয়া (জয়ী দল), সোমবার (১৩ জুলাই), সকাল ৭টা

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর