বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন

প্যারোলে মুক্তির পর ঢাকার বাসায় দীপু মনি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে
প্যারোলে মুক্তি পেয়ে তার প্রয়াত স্বামী তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে কলাবাগানের বাসায় পৌঁছেছেন দীপু মনি। ছবি : সংগৃহীত

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা দীপু মনি কারাবন্দি অবস্থা থেকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়ে তার প্রয়াত স্বামী তৌফীক নাওয়াজের শেষকৃত্যে অংশ নিতে কলাবাগানের বাসায় পৌঁছেছেন।

বৃহস্পতিবার সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি পাহারায় একটি প্রিজন ভ্যানে ঢাকায় আনা হয় এবং সকাল ৯টার দিকে তিনি কলাবাগানের বাসভবনে পৌঁছান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকাটিতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের প্যারোলের আবেদন করলেও মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী দিনের আলোর মধ্যে ১২ ঘণ্টার (সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা) প্যারোল মঞ্জুর করেন। সময়সীমা শেষে সন্ধ্যা ৬টার মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফেরত যেতে হবে।

প্রয়াত তৌফীক নাওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে কলাবাগানের বাসায় এনে নিচতলার গ্যারেজে ফ্রিজিং ভ্যানে রাখা হয়। সেখানে স্থানীয় মসজিদের মুয়াজ্জিন ও হাফেজদের কোরআন তেলাওয়াত করতে দেখা যায়।

পারিাবরিক সূত্রে জানা গেছে, দুপুরে মরদেহ গুলশানের আজাদ মসজিদে নেওয়া হবে এবং বাদ জোহর জানাজা শেষে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে। সাবেক এই মন্ত্রীর আত্মীয়রা জানান, স্বামীর বিয়োগে দীপু মনি সামাজিকভাবে ও মানসিকভাবে অত্যন্ত ভেঙে পড়েছেন।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধ্রুপদি সংগীতচর্চাকারী তৌফীক নাওয়াজ (৭৬) মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারের জটিলতায় ভুগছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে দীপু মনি গ্রেপ্তার হয়ে মুন্সীগঞ্জ কারাগারে রয়েছেন। ঢাকা ও মুন্সীগঞ্জে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর