বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত কামনায় রাজধানীর দারুন নাজাত আল-ইসলামিয়া মাদরাসা ও এতিমখানায় এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ কর্মসূচির উদ্যোগ নেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পদপ্রত্যাশী এবং সদ্য সাবেক ঢাকা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইসরাক।
অনুষ্ঠানে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর বিদেহী আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণেও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে ঢাকা কলেজ ছাত্রদলের ৩ নম্বর যুগ্ম আহ্বায়ক আবির রায়হানসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক বোরহান উদ্দিন ইসরাক বলেন, মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে অসহায় ও এতিম শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর মাধ্যমে তাঁর জন্য দোয়া করার এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।