শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন

নববর্ষের শুভেচ্ছা জানালেন ৯নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন আনু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পঠিত হয়েছে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড এলাকার সর্বস্তরের জনগণকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন আনু।

তিনি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি মনোনীত ২ বারের কাউন্সিলর প্রার্থী হিসেবে মতিঝিল থানা ৯নং ওয়ার্ড থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজনৈতিক জীবনে আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন আনু বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন।

এছাড়াও তিনি সামাজিক ও ক্রীড়া অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি আরামবাগ ক্রীড়া সংঘের সিনিয়র সহ-সভাপতি এবং ঢাকা মেরিনার ইয়াংস ক্লাবের আজীবন সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

নববর্ষ উপলক্ষে তিনি ফকিরাপুল, আরামবাগ, মতিঝিল, দিলকুশা ও বঙ্গভবনসহ আশপাশের এলাকার জনগণের প্রতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর