যাত্রাবাড়ী থানা যুবদলের ৬৫ নং ওয়ার্ড সভাপতি মোঃ শাহ আলম দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন থাকায় বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি।
জানা যায়, মোঃ শাহ আলম বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছেন এবং বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। তার এই অসুস্থতাজনিত কারণে পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন।
,
এমন পরিস্থিতিতে জনপ্রিয় অনলাইন গণমাধ্যম Max TV BD যুবদল নেতা মোঃ শাহ আলমের দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছে। গণমাধ্যমটির পক্ষ থেকে জানানো হয়, সমাজ ও রাজনীতিতে মোঃ শাহ আলমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।
,
Max TV BD আরও জানায়, মোঃ শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি যুব সমাজকে সংগঠিত করা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দলীয় কর্মকাণ্ডকে গতিশীল রাখতে তার অবদান উল্লেখযোগ্য।
,
তার সহকর্মী ও এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেন, আল্লাহর রহমতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও সাংগঠনিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত হবেন।