সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন

বাঁচতে চান শাবিপ্রবি শিক্ষার্থী আশরাফুল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

সবেমাত্র বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে কর্মজীবনে পদার্পণের প্রস্তুতি নিচ্ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের মেধাবী শিক্ষার্থী মো. আশরাফুল আলম।

তবে দুইদিন আগে ডাক্তাররা জানিয়েছেন তার ২টি কিডনি বিকল হয়ে গেছে। বর্তমানে এটির ক্রিটিকাল লেভেল ১৩-১৫ এর মধ্যে ওঠানামা করছে। ক্যাম্পাসের পরিচিত ও সবার প্রিয়মুখ আশরাফুলের এমন সংবাদে স্তব্ধ পুরো শাবিপ্রবি পরিবার।

ডাক্তারের পরামর্শ অনুযায়ী তার ২টি কিডনি ডায়ালাইসিস ও দ্রুত ট্রান্সপ্লান্টে বিদেশে চিকিৎসা ব্যয় বাবদ আনুমানিক ৬০ (ষাট) লাখ টাকা প্রয়োজন। তবে আশরাফুলের মধ্যবিত্ত পরিবারের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসারভার বহন করাম অসম্ভব। এতে আশরাফুল আলমের মুখে হাসি ফিরিয়ে দিতে তার চিকিৎসা সহযোগিতার আহ্বান জানিয়েছেন তার পরিবার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরা।

আশরাফুলের সহপাঠী মো. ইসমাইল হোসেন বলেন, আশরাফুল অত্যন্ত বিনয়ী, পরোপকারী এবং সম্ভাবনাময় একজন ছেলে। সে পরিচিত-অপরিচিত সবার বিপদে-আপদে এগিয়ে আসত। বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে যখন ক্যারিয়ার গড়ার সময়, তখনই সে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। আমার দোয়া করি আমাদের বন্ধু সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক।

লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী মুজিবুর রহমান রূপক বলেন, মাত্র কয়েকবছর আগে আল্লাহর ইচ্ছায় মৃত্যুর হাত থেকে ফিরে এসেছি। আমারও ২টি কিডনি বিকল হয়ে গিয়েছিল। আমার চিকিৎসা সহযোগিতায় আশরাফুলরা দিনরাত পরিশ্রম করে আমাকে স্বাভাবিক জীনবে ফিরিয়ে আনতে সহযোগিতা করেছে। ইনশাআল্লাহ আমার মতো ছোটভাই আশরাফুলও স্বাভাবিক জীবনে ফিরে আসবে।

লোকপ্রশাসন বিভাগ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক মোহাম্মদ সামিউল ইসলাম বলেন, আশরাফুল আমাদের অত্যন্ত মেধাবী, পরোপকারী এবং বন্ধু প্রতীম একজন শিক্ষার্থী। তার জীবন বাঁচাতে আমাদের বিভাগ, অ্যালামনাইসহ সবাই প্রত‍্যেকের নিজ নিজ অবস্থান থেকে আন্তরিক সহযোগিতা নিয়ে প্রচেষ্টা চালাচ্ছে। আশরাফুলের শুভাকাঙ্ক্ষীসহ সমাজের সব মানবিক ও বিত্তবান জনগোষ্ঠীকে তার চিকিৎসা সহায়তায় এগিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি।

লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী বলেন, আমার বিশ্বাস আমাদের শিক্ষার্থী আশরাফুল সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসবে। বিভাগের পক্ষ থেকে তার চিকিৎসা ফান্ড কালেকশনসহ বিভিন্ন ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। তাই সকলকে নিজ নিজ জায়গা থেকে ক্ষুদ্র পরিসরে হলেও আশরাফুলের চিকিৎসার্থে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

আশরাফুলের চিকিৎসার্থে সাহায্য পাঠানোর ঠিকানা Account Number: 5632501010220 Account Name: Public Administration, Alumni Association, Bank: Sonali Bank, Branch: SUST, Sylhet Branch Code: 307, Swift Code: BSONBDDH, Routing No: 200913076

Account Number: 3181580353765 Account Name: ASHRAFUL ALAM, Bank: Dutch Bangla Bank, Branch: Station Road Branch-Mymensingh Branch Code: 00318, Swift Code: DBBLBDDH, Routing No: 090610213

DDBL VISA CARD NUMBER 4840610026586729, ASHRAFUL ALAM।জরুরী প্রয়োজনে 01681023230 (রূপক) 01752929094 (নুরুল আমিন)।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর