বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর কার্যালয়ে নিয়োগ ৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে
প্রধানমন্ত্রীর কার্যালয়, প্রধানমন্ত্রী ও এসএসএফের লোগো। ছবি : সংগৃহীত

চাকরিপ্রত্যাশীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)। পৃথক ৭ পদে মোট ১৩ জনকে নিয়োগ দেবে সংস্থাটি।

৮ম শ্রেণি থেকে এসএসসি পাস যোগ্যতার প্রার্থীরাও এসব পদে আবেদন করতে পারবেন। আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আগামী ৫ জুলাই পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

৮ম শ্রেণি-এসএসসি পাসেই মিলবে এসএসএফে চাকরির সুযোগ

প্রতিষ্ঠানের নাম:

স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)

পদের সংখ্যা:

৭ পদে ১৩ জন

পদের বিবরণ:

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

আবেদন পদ্ধতি:

অনলাইন

চাকরির ধরন:

স্থায়ী

প্রার্থীর ধরন:

নারী-পুরুষ

কর্মস্থল:

ঢাকা

বয়স:

১ জুন ২০২৬ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি:

টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-৩ নং পদের জন্য ১১২ টাকা এবং ৪-৭ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদনের নিয়ম:

প্রার্থীরা স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) এই http://ssf.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের সময়সীমা:

প্রার্থীরা আগামী ৫ জুলাই, ২০২৬ ইং তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর