মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৩২ অপরাহ্ন

প্রিজন ভ্যা/নে অধ্যা/পক কলিম/উল্লাহর আজব কাণ্ড!

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪৪১ বার পঠিত হয়েছে
প্রিজনভ্যানে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ। ছবি : সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদেশের পর বিকেল ৫টা ৪৫ মিনিটে তাকে আদালতের হাজতখানা থেকে একটি নীল রঙের প্রিজন ভ্যানে তোলা হয়।

প্রিজন ভ্যানে ওঠার সময় দেখা যায়, অধ্যাপক কলিমউল্লাহ ভ্যানের ভেতর থেকে তার স্বজনদের সঙ্গে কথা বলছেন। তাকে তখন বেশ বিমর্ষ দেখা যায়। স্বজনরাও তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন।

প্রিজন ভ্যানে ওঠার পর কলিমউল্লাহ স্বজনদের উদ্দেশে কথা বলেন। তিনি বলেন, আজ আমার বিশেষ অভিজ্ঞতা হলো। এ সময় এক ব্যক্তি তাকে বলেন, স্যার, আপনি আপনার হাতঘড়িটা খুলে দিন। এরপর তিনি লোহার ফাঁক দিয়ে হাতঘড়িটি নিচে ফেলে দেন, এরপর এটি এক ব্যক্তি (স্বজন) তুলে নেন।

পরে তিনি একইভাবে তার পকেটে থাকা একটি কলম ও হাতে থাকা সোনার আংটিও লোহার ফাঁক দিয়ে স্বজনদের হাতে তুলে দেন। স্বজনদের কাছে এসব জিনিস দেওয়ার সময় তাকে বেশ বিমর্ষ দেখা যায়।

সবশেষে প্রিজন ভ্যানটি আদালত চত্বর ত্যাগ করে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে রওনা হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর