বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

বোনের বাড়ি থেকে ফেরার পথে নারীকে তুলে নিয়ে ধর্ষণেচেষ্টা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১৫৬ বার পঠিত হয়েছে
নলছিটি থানা। ছবি : Max tv bd

ঝালকাঠিতে ছোট বোনের বাসা থেকে বাড়ি ফেরার পথে এক নারীকে (২৪) তুলে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাতে এ ঘটনায় নলছিটি থানায় একটি অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীর মা আরেফিন বেগম। বর্তমানে ভুক্তভোগী নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কুশঙ্গল ইউনিয়নের বিন্দুঘোষ গ্রামের কবির হাওলাদারের সঙ্গে একই এলাকার জামাল খানের পূর্ব থেকে বিভিন্ন বিষয়ে নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে জামাল খানের বড় মেয়ে ছোট মেয়ের শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথে কবিরের ছেলে মোরসালিন হাওলাদার ও তার প্রতিবেশী হেমায়েতের ছেলে মোত্তাকিন তাদের বাড়ির সামনে একটি পরিত্যক্ত বিদ্যালয়ের ভবনের দিকে জোর করে নিয়ে যেতে থাকে তাকে। পরে ভুক্তভোগী ডাক চিৎকার করলে তাকে মারধর করে। পরে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে।

ভুক্তভোগীর বাবা জামাল খান বলেন, আমি তাদের ভয়ে ঢাকায় থাকি। কিছুদিন আগে বাড়িতে আসি। আমার মেয়েকে তারা ধর্ষণের চেষ্টা চালিয়ে মারধর করেছে। আমার মেয়েটি অবিবাহিত। আমার মেয়ের মান সম্মান সব শেষ হয়ে গেছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত মোরসালিনের বাবা কবির হাওলাদার বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমাদের ফাঁসানোর চেষ্টা চালানো হচ্ছে। তারাই আমাদের বাড়িতে হামলা চালিয়েছে।

এ বিষয়ে নলছিটি থানার ওসি আব্দুস সালাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগীর মা একটি অভিযোগ দিয়েছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর