মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন

নিজ গ্রাম নিয়ে উৎকণ্ঠায় শরিফুল

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ২২৭ বার পঠিত হয়েছে
শরিফুল ইসলাম। ছবি : সংগৃহীত

নিজ এলাকায় মাদকের থাবা নিয়ে উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় দলের পেসার শরিফুল ইসলাম। শঙ্কা প্রকাশ করেছেন ভবিষ্যত প্রজন্মের জন্য নিরাপদ ও নির্মল পরিবেশ ধরে রাখা নিয়ে।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত আটটায় মোহাম্মদ শরিফুল ইসলাম তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেবীগঞ্জ উপজেলার মৌমারি গ্রামে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

পোস্টে তিনি বলেন, ‘আমার গ্রাম ,যেখানে আমার শৈশব-কৈশর কেটেছে, সেটির প্রতি এক অদ্ভুত টান অনুভব করি। এখানে ফিরলেই স্মৃতিরা যেন নতুন করে বেঁচে ওঠে, আর মন ভরে যায় আবেগে। কিন্তু ইদানিং এই আবেগের জায়গায় শঙ্কা আর উৎকণ্ঠা জায়গা নিচ্ছে। এত দূর্গম ও শান্ত গ্রামেও মাদকাসক্তির কালো ছায়া পড়তে শুরু করেছে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই শেকড় কি আর আগের মতো নিরাপদ, নির্মল পরিবেশ ধরে রাখতে পারবে? নাকি দিন দিন ভয় আর অনিশ্চয়তার অন্ধকারে হারিয়ে যাবে? এই প্রশ্নগুলো আমাকে গভীরভাবে নাড়া দেয়।’

শরিফুল ইসলামের বাড়ি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার মৌমারি গ্রামে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর