শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

সিলেটে আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলার অভিযোগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে
নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি

সিলেটের জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে পুলিশি পাহারায় থাকা অবস্থায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার বহরের একটি প্রাইভেটকারের দরজার গ্লাস ভেঙে গেলে ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারী ও তার সঙ্গে থাকা আরও একজন।

শুক্রবার রাত পৌনে ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্র জানায়, জৈন্তাপুরে ‘জুলাই পদযাত্রা’ ও সমাবেশ শেষে নেতাকর্মীদের নিয়ে সিলেট নগরীর উদ্দেশে রওনা দেওয়ার পর হরিপুর বাজারের একটি নির্জন স্থানে একদল দুর্বৃত্ত গাড়িবহর লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে বহরের একটি প্রাইভেটকারের দরজার গ্লাস ভেঙে যায়।

ভাঙা কাঁচে নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন আহত হন। তাদের দুজনের হাত থেকে রক্তপাত হয়।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর