বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন রনি আখতার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪০ বার পঠিত হয়েছে
maxtvbd

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রনি আখতার, সদ্য সাবেক দফতরের দায়িত্বে, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল (কেন্দ্রীয় কমিটি)।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র বার্তা আমাদের সকলের জীবনে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করুক।”

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়।

সকলকে একে অপরের প্রতি সহমর্মী হওয়ার আহ্বান জানান তিনি।

রনি আখতার দেশ ও জাতির সুখ, শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ ও কল্যাণ। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন।”

শেষে তিনি দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর