শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনকে উষ্ণ সংবর্ধনা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৪৫ বার পঠিত হয়েছে

সুইজারল্যান্ডের জেনেভায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী,

বৃহত্তর সিলেট বিভাগের কৃতি সন্তান আলহাজ্ব আরিফুল হক চৌধুরী এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রীর পদমর্যাদা) ড. মাহদী আমিনের আগমন উপলক্ষে এক উষ্ণ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জনাব আনোয়ার এইচ. খোকন ভাইয়ের সুদক্ষ নেতৃত্বে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজিল মল্লিক । আয়োজকরা সর্বোচ্চ আন্তরিকতা ও সম্মানের সাথে অতিথিদের অভ্যর্থনা জানান। তাদের এই প্রচেষ্টায় অতিথিবৃন্দ সন্তুষ্টি প্রকাশ করেন।

,

অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে জনাব সোহেল চৌধুরীর তত্ত্বাবধান ছিল উল্লেখযোগ্য। এছাড়া জেনেভা বিএনপির মোহাম্মদ আলাউদ্দিন এবং লুজান বিএনপির জনাব কাওসার মিয়ার সহযোগিতাও ছিল গুরুত্বপূর্ণ।

বিশেষভাবে ধন্যবাদ জানানো হয় আনোয়ার এইচ. খোকন ভাইকে। মন্ত্রী মহোদয়দের আগমনের পূর্ব থেকেই তিনি নিয়মিত যোগাযোগ রক্ষা করে দিকনির্দেশনা প্রদান করেন, যা অনুষ্ঠানের সার্বিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

,

এছাড়া সার্বিক সহযোগিতায় বিশেষভাবে উল্লেখযোগ্য ছিলেন— মাহফুজ শিকদার, ওয়াহিদ হোসেন রানা, মানু ইসলাম, আরিফুল হক ববি, সিরাজুল ইসলাম, ওবায়দুর রহমান মিঠু, শামীম বাপারি, স্বপন রায় এবং রহিম।

অনুষ্ঠানটি প্রবাসীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে এবং বাংলাদেশি কমিউনিটির মধ্যে ঐক্য ও সৌহার্দ্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর