পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ডক্টর এস এম রহমান হালিম, সহ-সভাপতি মালয়েশিয়া বিএনপি, আহবায়ক মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল এবং যুগ্ম আহবায়ক, বেগম খালেদা জিয়া সুস্মৃতি সংসদ (কেন্দ্রীয় কমিটি)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর প্রতি আনুগত্যের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে মানবতা, সহমর্মিতা এবং ন্যায়বোধ প্রতিষ্ঠায় অনুপ্রেরণা জোগায়।”
তিনি আরও বলেন, প্রবাসে অবস্থান করলেও দেশের মানুষের সুখ-দুঃখের সঙ্গে সবসময় সম্পৃক্ত রয়েছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য, গণতন্ত্র, মানবিক মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতি রক্ষায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
ডক্টর এস এম রহমান হালিম বলেন, “ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও ভাগাভাগি করে নিতে হবে। সমাজে ভ্রাতৃত্ববোধ ও সহানুভূতির চর্চাই পারে একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে।”
তিনি দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও কল্যাণ। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন।”
শেষে তিনি দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”