রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

যশোরের বেনাপোলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আটক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ১২ আগস্ট, ২০২৩
  • ২৩৬ বার পঠিত হয়েছে

     মোঃ জমির হোসেন স্টাফ রিপোর্টার

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আনারুল ইসলাম (৩৮) কে বেনাপোল পৌরসভার ২নং ওয়ার্ড দুর্গাপুর থেকে আটক করা হয়েছে। আনারুল দুর্গাপুর গ্রামের মোঃ বাহার আলী মোল্লার ছেলে। সে রমনা মডেল থানার মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী।

শনিবার (১২ই আগষ্ট) দিবাগত রাতে বেনাপোল পোর্টথানাধীন দুর্গাপুর গ্রামে পোর্ট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী ও জিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী মোঃ রফিকুল ইসলাম (৪২) কে আটক করা হয়। রফিকুল ইসলাম দুর্গাপুর গ্রামের বিশে মিস্ত্রীর ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া জানান, বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রামে দিবাগত রাত্রে বিশেষ অভিযান পরিচালনা করে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ জিআর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর