হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। এ জেলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও তা কমে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।
বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগে সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।