বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

কনকনে শীতে পঞ্চগড়ে ঠান্ডা অব্যাহত

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ১২৩ বার পঠিত হয়েছে
পঞ্চগড়ের শীতের সকালের চিত্র। ছবি : Max tv bd

হিমালয়ের কাছাকাছি হওয়ায় উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। এ জেলায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও তা কমে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নেমে গেছে। কয়েক দিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে।

বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়ায় ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ১০০ শতাংশ। এর আগে সকাল ৬টায় ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

এদিকে পঞ্চগড়ের আশপাশের জেলায় কয়েক দিন থেকে হিমালয়ের হিমেল বাতাসে ঠান্ডা অব্যাহত রয়েছে। সকালে ঝলমলে রোদের দেখা মিলছে। রাতে ও সকালে ঠান্ডার কারণে গ্রাম-গঞ্জের মানুষ শীতের গরম কাপড় পরিধান করছে। তবে গত কয়েক দিন থেকেই শীতের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় কষ্টে দিন কাটাচ্ছেন নিম্ন আয়ের মানুষজন। এ ছাড়াও দিনের বেলা রোদের দেখা মিললেও কমেনি শীতের তীব্রতা। সারাদিন ঠান্ডা আবহাওয়া আর শেষ বিকালে শীতের তীব্রতা আরও বৃদ্ধি পায়।

এছাড়া শীতের তীব্রতা বাড়ায় হাসপাতালগুলোর বহির্বিভাগে প্রতিদিন শীতজনিত রোগীর ভিড় থাকছেই। হাসপাতালে প্রতিদিন রোগীরা চিকিৎসা নিচ্ছেন। এদের বেশির ভাগই শিশু ও বৃদ্ধ। যারা বেশি অসুস্থ হয়ে পড়ছেন তারাই কেবল হাসপাতালে ভর্তি হচ্ছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর