শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

৪৭ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত হয়েছে
গাঁজাসহ গ্রেপ্তার দুই মাদক কারবারি। ছবি : সংগৃহীত

মধ্যরাতে রাজধানীর শ্যামলী এলাকা থেকে গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি-উত্তরা বিভাগ। শনিবার (২৮ ডিসেম্বর) মধ্যরাতে শ্যামলীর টিবি হাসপাতালের সামনের রাস্তা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন মো. রাজা মোল্লা (৩০) ও মো. ওমর ফারুক (২৩)।

ডিবি পুলিশ জানায়, তাদের কাছে তথ্য ছিল যাত্রাবাড়ী থেকে মাদক কারবারিরা একটি কাভার্ডভ্যানে করে গাঁজা নিয়ে শ্যামলীর দিকে যাচ্ছে। রাত আনুমানিক পৌনে ২টার দিকে কাভার্ডভ্যানটি শ্যামলী টিবি হাসপাতালের সামনে পৌঁছলে ডিবির টিম গাড়িটি থামিয়ে তল্লাশি করে এবং গাড়িটিতে বিশেষ কায়দায় রক্ষিত ৪৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করে। উদ্ধার গাঁজার আনুমানিক মূল্য ৯ লাখ ৫০ হাজার টাকা। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মিনি কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এ ছাড়া গ্রেপ্তারদের থেকে মাদক কেনা-বেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে ডিবি সূত্র আরও জানায়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সুনামগঞ্জ থেকে বিভিন্ন কৌশলে গাঁজা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। উদ্ধার গাঁজা বিক্রির উদ্দেশে এনেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর