রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

৫০ নম্বর ওয়ার্ডে ব্যতিক্রমী উদ্যোগ: প্রতি বছর একজনকে ওমরাহে পাঠানোর ঘোষণা হাফেজ মোহাম্মদ আবু বকর পারভেজের

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

‘ফিরে আসুন, বদলে যাবে আপনার জীবন’—এই স্লোগানকে সামনে রেখে নেওয়া উদ্যোগে ধর্মীয় অনুশীলনে ফিরে আসতে আগ্রহী ও পরিবর্তন প্রত্যাশী ব্যক্তিদের জন্য বিভিন্ন সহযোগিতার পরিকল্পনা রাখা হয়েছে।

ইবাদত ও আত্মশুদ্ধি

আন্তরিকভাবে নামাজ ও দীনের পথে ফিরতে ইচ্ছুক ব্যক্তিদের জন্য ৪০ দিনের তাবলীগ জামাতে অংশগ্রহণের সুযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যাতায়াত, থাকা-খাওয়াসহ প্রয়োজনীয় সকল খরচ উদ্যোক্তার পক্ষ থেকে বহন করার কথা জানানো হয়েছে।

নেশা থেকে মুক্তির উদ্যোগ

হাফেজ মোঃ আবু বকর পারভেজ বলেছেন মাদক মুক্ত জীবন গড়তে হলে লাঠি শোটা নয় তাদেরকে সঠিক গাইডলাইন সঠিক তত্ত্বাবধানে রেখেই তাদেরকে মাদকমুক্ত করতে হবে ভালো দিকে নিয়ে আসতে হবে

নেশা ও ক্ষতিকর অভ্যাস থেকে বেরিয়ে আসতে আগ্রহী ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পরিবার, আলেম এবং প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ চিকিৎসকের সহযোগিতায় পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা করা হবে। পাশাপাশি তাদের নামাজ ও ধর্মীয় অনুশীলনে উৎসাহিত করার উদ্যোগও থাকবে।

ফিরে আসার পর সহযোগিতা

৪০ দিনের তাবলীগ থেকে ফিরে আসার পরও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়মিত খোঁজখবর, পরামর্শ ও উৎসাহ দেওয়ার পরিকল্পনা রয়েছে। নামাজে স্থিতিশীলতা, সৎ জীবনযাপন এবং সমাজে ইতিবাচকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা হবে—এমনটাই জানিয়েছেন উদ্যোক্তা।

কর্মসংস্থান ও ব্যবসায়িক সহায়তা

পরিবর্তনে আগ্রহী ব্যক্তিদের দক্ষতা উন্নয়ন, প্রশিক্ষণ, কাজের সুযোগ এবং ছোট ব্যবসা শুরুতে সহযোগিতা করার উদ্যোগও রাখা হয়েছে। উদ্দেশ্য হলো—তাদের আত্মনির্ভরশীল করে সমাজের মূলধারায় ফিরিয়ে আনা।

প্রতি বছর একজনকে ওমরাহ পালনের সুযোগ

উদ্যোগের অন্যতম আকর্ষণীয় দিক হলো, যারা নেশামুক্ত হয়ে নিয়মিত নামাজ আদায় করবেন এবং নিজেদের জীবনে ইতিবাচক অগ্রগতি দেখাতে পারবেন, তাদের মধ্য থেকে প্রতি বছর অন্তত একজনকে ওমরাহ পালনের সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ।

এ ক্ষেত্রে ৫০ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা, আর্থিক অসচ্ছলতা, ধর্মীয় অনুশীলন, চরিত্র ও সামাজিক গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দিয়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে উপযুক্ত ব্যক্তি নির্বাচন করা হবে বলে জানানো হয়েছে।

উদ্যোক্তার পক্ষ থেকে বলা হয়েছে, একজন মানুষের জীবন পরিবর্তনে শুধু উপদেশ নয়—বাস্তবসম্মত সুযোগ, সহযোগিতা ও কর্মসংস্থান তৈরি করাও জরুরি। এই উদ্যোগের মাধ্যমে মাদকমুক্ত, কর্মমুখী, নৈতিক মূল্যবোধসম্পন্ন ও আত্মনির্ভরশীল সমাজ গড়ে তোলাই মূল লক্ষ্য।

‘নিজে বদলাই, অন্যকেও বদলাতে সাহায্য করি’—এই প্রত্যয়কে সামনে রেখে ৫০ নম্বর ওয়ার্ডে ইতিবাচক সামাজিক পরিবর্তনের প্রত্যাশা করছেন হাফেজ মোহাম্মদ আবু বকর পারভেজ।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর