রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

চকবাজার ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনিসুর রহমান বাবু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির চকবাজার থানাধীন ২৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদকের পদ শূন্য হওয়ায় আনিসুর রহমান বাবুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন এ সিদ্ধান্তের কথা জানান।

দলীয় সূত্রে জানা যায়, ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও ধারাবাহিক রাখার লক্ষ্যে সাধারণ সম্পাদকের শূন্য পদে আনিসুর রহমান বাবুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর আনিসুর রহমান বাবু দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে বিএনপির কার্যক্রম আরও শক্তিশালী করতে কাজ করবেন বলে প্রত্যাশা করছেন স্থানীয় নেতাকর্মীরা।

দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, আনিসুর রহমান বাবুর নেতৃত্বে ২৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং দলীয় কর্মসূচিতে নেতাকর্মীদের অংশগ্রহণ বাড়বে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর