বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন এম এ গাফফার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৪১ বার পঠিত হয়েছে
এম এ গাফফার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এম এ গাফফার, বর্তমানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র আনন্দ দেশের প্রতিটি মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা।

সকলকে ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।

এম এ গাফফার দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধিতে ভরে তুলুন।”

শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর