পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এম এ গাফফার, বর্তমানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবতার মহান শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র আনন্দ দেশের প্রতিটি মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা।
সকলকে ভেদাভেদ ভুলে মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্ববোধে উজ্জীবিত হওয়ার আহ্বান জানান তিনি।
এম এ গাফফার দেশ ও জাতির কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধিতে ভরে তুলুন।”
শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”