বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানালেন আসিফুর রহমান আলভী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ২৭ মে, ২০২৬
  • ১৩০ বার পঠিত হয়েছে
maxtvbd

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আসিফুর রহমান আলভী, যুগ্ম-সাধারণ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল এবং সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদল।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। ঈদের এই পবিত্র বার্তা সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক।”

তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত শিক্ষা বাস্তবায়িত হয়। সকল ভেদাভেদ ভুলে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের আহ্বান জানান তিনি।

আসিফুর রহমান আলভী দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বলেন, “মহান আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন এবং দেশকে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধিতে ভরে তুলুন।”

শেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর