পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ৪৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আসমা ইয়াসমীন (আন্না)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা দেয়। এই পবিত্র ঈদের আনন্দ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা।”
তিনি আরও বলেন, সমাজের সকল ভেদাভেদ ভুলে সবাইকে একসাথে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান। পাশাপাশি দেশের অব্যাহত উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
আসমা ইয়াসমীন (আন্না) দেশবাসীর সুস্বাস্থ্য, সুখ ও নিরাপদ জীবন কামনা করে সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।