শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন

জামায়াতে যোগ দিল দেড় শতাধিক লোক, রাজনৈতিক পরিচয় নিয়ে ধোঁয়াশা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে
লক্ষ্মীপুরে জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হয়েছেন দেড় শতাধিক লোক। তারা সবাই বিভিন্ন দলের নেতাকর্মী ছিলেন বলে দাবি করেছে জামায়াতের নেতারা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে শহরের একটি চায়নিজ রেস্তোরাঁয় তাদের বরণ করে নেয় জেলা জামায়াত। 

যোগদান অনুষ্ঠানে লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ, নাসির উদ্দিন মাহামুদ, জামায়াতের যুব বিভাগের শহর সভাপতি নাছির উদ্দিন ও আইনজীবী নেতা মাহির আসহাব প্রমুখ।

,
জামায়াতে যোগ দেওয়া কয়েকজনের রাজনৈতিক পরিচয় জানা গেছে। তারা হলেন লক্ষ্মীপুর পৌর যুবদল সদস্য মেহেদী হাসান হেদায়াত, পৌর ৩ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সাধারণ সম্পাদক সামছুদ্দিন হিরন, ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি আলমগীর হোসেন, জেলা সেচ্ছাসেবক দল সাংস্কৃতিক সম্পাদক জোবায়ের হোসেন সুজন ও সদস্য জাহেদুল আবেদীন নিশান মোল্লা।

এদের মধ্যে জোবায়ের হোসেন সুজন বলেন, ‘আমি স্বেচ্ছাসেবক দলে ছিলাম। এখন জামায়াতে যোগ দিয়েছি।

এই দল ইসলামী আদর্শ ও নৈতিক রাজনীতির মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে কাজ করছে।’ 

এদিকে জামায়াতে যোগদানকারী কেউ বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না বলে দাবি স্থানীয় বিএনপির। লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন বলেন, ‘লোকগুলো জামায়াতেরই ছিল। তারা আগে থেকেই জামায়াত করে।

এখন দেখাচ্ছে অন্য দলের। আমি তাদের কাউকে চিনি না। ’ 

তারা আগে থেকেই জামায়াতে যুক্ত ছিলেন মন্তব্য করেছেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন। তিনি বলেন, ‘নিশান মোল্লা আমাদের দলের কোনো পদ পদবিতে ছিলেন না। উনি অনেক আগে জামায়াতের রোকন হয়েছে।

তাহলে আজকে কেন আবার যোগদান। সিল মারার নাটককে আড়াল করার জন্য এই মিথ্যা নাটক সাজানো হয়েছে।’ 

জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মহসিন কবির মুরাদ বলেন, ‘বিভিন্ন রাজনৈতিক দল থেকে তরুণসহ বিভিন্ন বয়সের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের প্রবণতা বাড়ছে। যা আমাদের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করবে।’

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর