বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন

সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৩২ বার পঠিত হয়েছে
ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ে। ছবি : সংগৃহীত

বিশ্বকাপের শেষ ষোলোতে আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার বিতর্কিত ম্যাচ পরিচালনার পর তীব্র সমালোচনার মুখে পড়েছেন ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা, কটূক্তি ও অপমানজনক মন্তব্যের জেরে শেষ পর্যন্ত নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন তিনি।

ম্যাচে ২-০ গোলে পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন করে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে মিশরের একটি গোল ভিএআর পর্যালোচনার পর ফাউলের কারণে বাতিল করা হলে সেটিই বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।

শেষ বাঁশি বাজার পর থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মিশরের খেলোয়াড়, কোচিং স্টাফ ও সমর্থকরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও লেতেক্সিয়েরের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে। আফ্রিকান ফুটবল সাংবাদিক মিকি জুনিয়রের দাবি, প্রথমে নিজের পোস্টে মন্তব্য করার সুযোগ সীমিত করলেও সমালোচনা থামেনি। পরে তিনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই নিষ্ক্রিয় করে দেন।

এদিকে মিশর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের ও তার সহকারী কর্মকর্তাদের বিরুদ্ধে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। একই সঙ্গে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে লেতেক্সিয়েরকে দায়িত্ব না দেওয়ারও অনুরোধ জানিয়েছে মিশর ফুটবল অ্যাসোসিয়েশন।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত ফিফা আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্ত বা মন্তব্য প্রকাশ করেনি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর