বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১৫৩ বার পঠিত হয়েছে
হাম ও উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু। ছবি : সংগৃহীত

সারাদেশে হাম ও হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একইসঙ্গে নতুন করে আক্রান্ত হয়ে ৯০২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫২ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৫ জন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামের রোগী শনাক্ত হয়েছে ১০৬ জন। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ১৩ হাজার ৭০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯১ হাজার ২৭০ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮৭ হাজার ৬২৮ জন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর