রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

প্যারাগুয়ে-ফ্রান্স ম্যাচের আগাম ফলাফল জানালেন বিশ্বকাপ জয়ী দুগারি

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

রাউন্ড অব-৩২ এর লড়াই শেষ। আজ থেকে মাঠে গড়াচ্ছে শেষ ষোলোর খেলা। যেখানে প্রথম দিনেই মাঠে নামবে গতবারের ফাইনালিস্ট ফ্রান্স। প্রতিপক্ষ শক্তিশালী প্যারাগুয়ে। ফিফা বিশ্বকাপে শেষ ১৬-এর ম্যাচে গত আসরের রানার্স-আপ ফ্রান্স প্রতিপক্ষ প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারাবে বলে মনে করেন বিশ্বকাপ জয়ী খেলোয়াড় ক্রিস্টোফ দুগারি।

শেষ ৩২-এ সুইডেনের বিপক্ষে ফ্রান্সের দুর্দান্ত জয়ের পর দুগারি বলেন, জার্মানিকে হারিয়ে শেষ ১৬-তে উঠেছে প্যারাগুয়ে। কিন্তু ফ্রান্সের কাছে বিধ্বস্ত হবে তারা।

সুইডেনের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষ ১৬-তে জায়গা করে নেয় ফ্রান্স। অন্যদিকে, জার্মানির বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় পায় প্যারাগুয়ে। গ্রুপ পর্ব থেকে ফ্রান্স যেভাবে এগিয়ে যাচ্ছে, তাতে শেষ ১৬-তে নিজ দেশের সহজ জয় দেখছেন দুগারি।

ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপজয়ী দলের তারকা স্ট্রাইকার বলেন, ‘সবাইকে গুড়িয়ে দিচ্ছে ফ্রান্স। আমি নিশ্চিত করে বলছি, প্যারাগুয়েকে বড় ব্যবধানে হারতে হবে। রক্ষণাত্মক খেলার চেষ্টা করবে প্যারাগুয়ে। কারণ কোনো বড় ম্যাচ খেলার মতো সক্ষমতা তাদের নেই। এ ব্যাপারে তাদের সামর্থ্য কম। আক্রমণভাগের বিচারে তারা এক কথায় দুর্বল।’

ফ্রান্স দলের প্রশংসা করে দুগারি আরও বলেন, ‘আমাদের মোকাবিলা করার মতো কোনো কৌশল কারও আছে? কোনো দল আমাদের এই আক্রমণভাগের ত্রয়ীকে থামাতে পারে? বা এই চারজনকে থামাবে? কোনো দল আমাদের কোনো সমস্যায় ফেলতে পারবে?

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর