যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে আয়োজিত একটি প্যানেল আলোচনায় অংশ নিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট ও ‘জুলাই গণঅভ্যুত্থান’ নিয়ে আয়োজিত ওই আলোচনায় তারা বক্তা হিসেবে অংশ নেন।
গত রোববার (১৪ জুন) সন্ধ্যায় অক্সফোর্ড ইউনিয়ন সোসাইটিতে ‘The Student-Led Uprising and the Future of Post-Revolutionary Bangladesh’ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি হিসেবে অংশ নেন হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম।