বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন

ফুটবল খেলা নিয়ে দুপক্ষের সং;ঘর্ষ, আ”হ”ত ৩০

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫
  • ১৭২ বার পঠিত হয়েছে
গ্রামবাসীর সংঘর্ষ। ছবি :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে গ্রামবাসীর দুপক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

শুক্রবার (১০ অক্টোবর) উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুর্গাপুর এলাকার বড় বাড়ি ও মুন্সি বাড়ির লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে রাতেই উভয়পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এর জেরে শুক্রবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়। এ সময় উভয় পক্ষের বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন। আহতরা স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া maxtvbd k  বলেন, পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর