বুধবার, ১০ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতির পর কমল তেলের দাম

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ১৭ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে।

মঙ্গলবার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৯১ সেন্ট বা ১ শতাংশ কমে ৯৩ দশমিক ৩৪ ডলারে নেমে আসে। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ১৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৯০ দশমিক ১৭ ডলারে দাঁড়ায়।

এর আগে ইসরায়েলের নতুন হামলা এবং লেবাননের পরিস্থিতির কারণে তেলের দাম প্রায় ৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। তবে ইরান সামরিক অভিযান স্থগিতের ঘোষণা দেওয়ার পর বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে।

বাজার বিশ্লেষকদের মতে, যুদ্ধবিরতি কার্যকর হলেও বিনিয়োগকারীরা এখনো নিশ্চিত নন যে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে। কারণ উভয় পক্ষই প্রয়োজনে আবার হামলা শুরুর হুঁশিয়ারি দিয়েছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর ইরান ও ইসরায়েল সাময়িকভাবে হামলা বন্ধ করেছে। তবে তেহরান জানিয়েছে, লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলি হামলা চলতে থাকলে তারা আবারও সামরিক পদক্ষেপ নিতে পারে।বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আপাতত কিছুটা শান্ত হলেও স্থায়ী শান্তিচুক্তি এখনো অনিশ্চিত। ফলে তেলের বাজারে অস্থিরতা অব্যাহত থাকতে পারে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর