শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন

মহাসড়ক থেকে অজ্ঞাত নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত হয়েছে
মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। ছবি : Max tv bd

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত এক নারীর খণ্ডবিখণ্ড মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) সোনারগাঁয়ের দড়িকান্দি জাহিদেরগাঁও এলাকায় মহাসড়কের ঢাকাগামী লেন থেকে ওই নারীর মরদেহের কয়েকটি খণ্ড উদ্ধার করে পুলিশ।

কাচঁপুর হাইওয়ে থানার উপপরিদর্শক আওলাদ হোসেন বলেন, রাতের কোনো এক সময়ে ওই অজ্ঞাত নারী সড়ক দুর্ঘটনায় হয়তো মারা গেছেন। রাতে একের পর এক গাড়ি লাশটির ওপর দিয়ে চলাচলের কারণে রাস্তার সঙ্গে মরদেহটি পিষে গেছে। মাথার কিছু চুল দেখে অনুমান করা যায় তিনি একজন নারী।

কাচঁপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, মহাসড়কে মানব দেহের খণ্ডবিখণ্ড মরদেহ দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়। পরে পুলিশ পাঠিয়ে সেগুলো উদ্ধার করেছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনানুগ কার্যক্রম ও তদন্ত চলমান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর