বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামুল্যে ছাতা বিতরণ ।

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ২০৩ বার পঠিত হয়েছে

ঠাকুরগাঁওয়ে শিশুদের মাঝে বিনামুল্যে ছাতা বিতরণ ।
মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁওয়ে ইম্প্যাক্ট প্লাস শিশুদের মাঝে বিনামুল্যে ছাতা বিতরণ করা হয়। ৯ সেপ্টেম্বর শনিবার পৌর শহরের গোবিনন্দনগর এলাকায় ছাতা বিতরণ ও বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, বিশেষ অতিথি পৌরসভার কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালা প্রমুখ। এ সময় ২ শতাধিক অংশগ্রহনকারী নির্বাচিত ইম্প্যাক্ট প্লাস ও কাব শিুশুদের মাঝে ছাতা বিতরণ করা হয়। সংস্থার কর্ম এলাকায় পর্যায়ক্রমে মোট ৮ শ ছাতা বিতরণ করা হবে বলে জানান, কর্মকর্তারা। অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম অফিসের বিভিন্ন কর্মকর্তা, অংশগ্রহনকারী শিশু ও তাদের অভিভাবক, এলাকার নারী-পুরুষ এবং চাইল্ড ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর