বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন

স্ত্রীকে গাছে বেঁধে পেটানো সেই স্বামী ইয়াবাসহ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ২৬ বার পঠিত হয়েছে
বিজিবির হাতে আটক বদিউজ্জামান। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামের রৌমারীতে স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন করা সেই স্বামী বদিউজ্জামানকে ইয়াবাসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় রৌমারী থানার ওসি কাওছার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক বদিউজ্জামান (৬০) দাঁতভাঙ্গা ইউনিয়নের ছোটধনলো এলাকার বানিজ উদ্দিনের ছেলে। বদিউজ্জামান ও তার স্ত্রী ছালেহা বেগম উভয়ের বিরুদ্ধেই মাদকের একাধিক মামলা রয়েছে।

জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক ইমাম হোসেন বলেন, সোমবার (১১ মে) গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ১০৫৬ থেকে প্রায় দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে দাঁতভাঙ্গা বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১১ পিস ভারতীয় ইয়াবাসহ বদিউজ্জামানকে আটক করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তি ও জব্দকৃত মালামাল যথাযথ আইনি প্রক্রিয়া শেষে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ওসি কাওসার আলী  বলেন, বিজিবি ইয়াবাসহ একজনকে আটক করে থানায় সোপর্দ করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে বিকেলেই বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বংশিপাড়া এলাকায় করলা চুরির অভিযোগে স্ত্রী ছালেহাকে গাছে বেঁধে অমানবিক নির্যাতন করেন এই বদিউজ্জামান। নির্যাতনের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে এবং টনক নড়ে প্রশাসনের।

তবে রহস্যজনকভাবে নির্যাতিতা ছালেহা তার স্বামীর নাম বাদ দিয়ে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেন। এর প্রতিবাদে এবং প্রকৃত সত্য তুলে ধরতে এলাকাবাসী সংবাদ সম্মেলনও করেছিলেন। অবশেষে মাদকসহ আটকের মধ্য দিয়ে ফের আলোচনায় এলেন বিতর্কিত এ ব্যক্তি।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর