চিনেডাঙ্গায় সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদের উদ্বোধন
সাতক্ষীরা জেলা প্রতিনিধি : জিএম আবু জাফর
গতকাল শুক্রবার দুপুর ১২/ ৩০ ঘটিকার সময় ৩ নং সখিপুর ইউনিয়নে ৭ নং ওয়ার্ড চীনেডাঙ্গা গ্রামে গাজী পাড়া এতিমখানা ও হাফিজিয়া মাদ্রাসার সামনে সিদ্দিকিয়া আমিনিয়া জামে মসজিদের পবিত্র জুমা উদ্বোধন হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিবুর রহমান সবুজ ভাই চেয়ারম্যান উপজেলা পরিষদ দেবহাটা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে কামেল মরহুম মগফুর আল্লামা আলহাজ্ব মাওলানা হাসান রহমাতুল্লাহ আলাইহির ছোট সাহেব দাদা মাওলানা আবু জাফর মোঃ মুবাসসির খানপুর সাতক্ষীরা, বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব আব্দুল গনি মেজে পুত্র আব্দুর রাজ্জাক রনি মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডার দেবহাটা।ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সভাপতি তৌহিদুল হক তৌহিদ, মাওলানা আব্দুল জলিল, মোহাম্মদ সাইফুল,সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান খানপুর সাতক্ষীরা, সাবেক ইউপি সদস্য আবদুল গাফফার,উপস্থিত ছিলেন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ পবিত্র জুমার নামাজ পড়ান আলহাজ্ব হযরত মাওলানা নুরুল ইসলাম ফারুকী উদ্বোধনী অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন মসজিদ প্রতিষ্ঠাতা ও ভোমরা স্থলবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফেজ জিএম আব্বাস উদ্দিন। প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ জামে মসজিদে নামাজ পড়ার গুরুত্ব সম্পর্কে ও বিভিন্ন বিষয় ধর্মীয় আলোচনা।