স্টাফ রিপোর্টার নাটোর
নাটোরের সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন, চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
৮ আগস্ট মঙ্গলবার চলনবিল হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, সহকারী কমিশনার ভ‚মি আল ইমরান, ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ। উক্ত সভায় ৮ জন মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হয়।