রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সন্ধ্যা/য় নিখোঁ/জ, ভোরে কাল/ভার্টের নিচে মি/লল না/রীর লা/শ..

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০২ বার পঠিত হয়েছে
ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড়। ছবি : ‍Max tv bd

সাতক্ষীরার তালায় নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার হয়েছে। সোমবার (৫ মে) হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

মারা যাওয়া নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

মৃতের ভগ্নিপতি মো. আবুল কাশেম জানান, রোববার সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে টাকা পাঠাতে তিনি বাজারে যান। পরে রাতে আর ফিরে আসেনি৷ অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায় না৷ আজ ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে সেলিনা বেগমের লাশ শনাক্ত করি।

এদিকে, সরেজমিনে কালভার্টের নিচে লাশের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ওষুধ এবং অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কীভাবে তিনি মারা গেছেন তা তদন্তসাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর