বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

রাণীশংকৈলে নবাগত ইউএনও’র যোগদান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ৮৮৫ বার পঠিত হয়েছে

মোঃমেহেদী হাসান, রাণীশংকৈল

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন শাহরিয়ার রহমান। সোমবার দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ। এরপর দায়িত্ব গ্রহণ করেন নবাগত ইউএনও।

জানা গেছে, যোগদানের পূর্বে তিনি ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সিনিয়র কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। তাঁর নিজ জেলা কুড়িগ্রাম।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, রাণীশংকৈল বাসীর জন্য ২৪ ঘন্টাই ইউএনও এর দরজা খোলা, যে কোন প্রয়োজনে আমার কাছে সরাসরি আসবেন। সকলের সহযোগিতায় এ উপজেলাকে আরো সমৃদ্ধ করতে সবাইকে নিয়ে একসাথে কাজ করব।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর