মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে
বরিশাল নগরীর সাগরদী খালের তীরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বরিশাল নগরীর সাগরদী খালের তীরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (১৩ জুলাই) দুপুরে নিজ হাতে খালপাড়ে একটি নারিকেল গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন তিনি। পরে সেখানে আয়োজিত সংক্ষিপ্ত দোয়া-মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এর আগে ৩০ গোডাউন সংলগ্ন সাগরদী খাল পাড়ে পৌঁছে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এসময় তিনি রোপণ করা গাছের চারার যত্ন নেওয়ার জন্য এলাকাবাসী এবং উপস্থিত সবার প্রতি আহ্বান জানান।

এসময় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান, বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার, বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু, বরিশাল-৩ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন, বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান, বিভাগীয় কমিশনার খলিল আহম্মেদ, বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা প্রশাসক মামুন খন্দকার, বরিশাল জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নুসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, সড়ক পথে দুপুরে ৩০ গোডাউন এলাকায় পৌঁছে গাড়ি থেকে নেমে সাগরদী খালপাড়ের ওপর নির্মিত ব্রিজে দাঁড়িয়ে হাত নেড়ে অভিবাদন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেন তিনি।

একই সময় একযোগে মোট ৩০০টি আমড়া এবং নারিকেল গাছের চারা রোপণ করেন বিএনপি নেতারা এবং সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর