বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন

জুবায়ের আলভীর পক্ষ থেকে ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা ও লিওনেল মেসির জন্য শুভকামনা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

 ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন বিশ্বজুড়ে সমর্থকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে, তখন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল এবং কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসির প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন তরুণ ফুটবলপ্রেমী জুবায়ের আলভী।

জুবায়ের আলভী বলেন,
“আর্জেন্টিনা আমার প্রিয় দল। ফিফা বিশ্বকাপ ২০২৬-এ দলের প্রতিটি খেলোয়াড়ের জন্য আন্তরিক শুভকামনা রইল। বিশেষ করে ফুটবল জাদুকর লিওনেল মেসির সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল পারফরম্যান্স কামনা করছি। আশা করি আর্জেন্টিনা তাদের সেরাটা উপহার দিয়ে বিশ্বকাপে গৌরবময় সাফল্য অর্জন করবে।”

তিনি আরও বলেন, আর্জেন্টিনা শুধু একটি ফুটবল দল নয়, এটি কোটি কোটি সমর্থকের আবেগ ও ভালোবাসার প্রতীক। দলের ঐক্য, আত্মবিশ্বাস এবং লড়াকু মানসিকতা বিশ্বমঞ্চে আবারও সাফল্যের নতুন ইতিহাস গড়বে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ আর্জেন্টিনা দলের প্রতিটি ম্যাচে সমর্থকদের ভালোবাসা ও সমর্থন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন জুবায়ের আলভী। একই সঙ্গে তিনি বিশ্বজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের প্রতি দলটির জন্য ঐক্যবদ্ধভাবে শুভকামনা জানান।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর