সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

৮টি যুদ্ধ থামিয়েছি, তবুও নোবেল পেলাম না: ট্রাম্প

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন অনুষ্ঠানে নোবেল শান্তি পুরস্কার না পাওয়া নিয়ে রসিকতা করেছেন। বিশ্বমঞ্চে নিজের পররাষ্ট্রনীতির সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন, এ পর্যন্ত আটটি যুদ্ধ থামিয়েছি। কিন্তু এত কিছুর পরও আমাকে নোবেল দেওয়া হয়নি। এ কথা বলার সময় ট্রাম্প হেসে হেসেই আক্ষেপ করেন।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি (ইউএস ২৫০) উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা করেন।

অনুষ্ঠানে উপস্থিত জনতা ও সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র অলিম্পিকে সবচেয়ে বেশি মেডেল পাওয়া দেশ। এ ছাড়া আমরা নোবেলও সবচেয়ে বেশি পেয়েছি। যদিও আমি এখন পর্যন্ত নোবেল পাইনি। অথচ অন্তত আটটি যুদ্ধ মিটমাট করেছি, তবুও আমার ভাগ্যে নোবেল শান্তি পুরস্কার জুটল না।

ট্রাম্পের এই মন্তব্য শোনার পর অনুষ্ঠানস্থলে উপস্থিত সমর্থকরা তুমুল করতালি ও উল্লাসের মাধ্যমে তাকে সমর্থন জানান।

এর আগেও ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে আব্রাহাম অ্যাকর্ডসসহ (ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে শান্তি চুক্তি) বিভিন্ন কূটনৈতিক পদক্ষেপের জন্য নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য বলে একাধিকবার দাবি করেছিলেন। এবার যুক্তরাষ্ট্রের ২৫০তম ঐতিহাসিক স্বাধীনতা দিবসের মঞ্চেও সেই একই আক্ষেপ নতুন করে হাস্যরসের ছলে প্রকাশ করলেন তিনি।

তবে ট্রাম্পের এই আটটি যুদ্ধ থামানোর দাবিকে তার চিরচেনা রাজনৈতিক প্রচারণার অংশ ও অতিরঞ্জিত রসিকতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা।

সূত্র : দ্য হিল

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর