শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন

যশোর বাহাদুরপুরে হতদরিদ্র দোকানির দোকানে ভাঙচুর, চুরি ও অগ্নিসংযোগের অভিযোগ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে
ছবি: সংগৃহীত

থানায় অভিযোগ, তদন্তে পুলিশ

যশোরের বাহাদুরপুরে এক হতদরিদ্র দোকানির দোকানে ভাঙচুর, মালামাল চুরি এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী দোকানি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

অভিযোগ সূত্রে জানা যায়, যশোর-মাগুরা মহাসড়কের বাহাদুরপুর গ্যাস ফিল্ডের সামনে দীর্ঘদিন ধরে একটি ছোট দোকান পরিচালনা করে জীবিকা নির্বাহ করছিলেন স্থানীয় বাসিন্দা শামছুর রহমানের ছেলে বাবু। গত ২৭ জুন দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে দোকান বন্ধ থাকার সুযোগে অজ্ঞাতনামা কয়েকজন দুর্বৃত্ত সেখানে হামলা চালায়।

ভুক্তভোগীর দাবি, দুর্বৃত্তরা প্রথমে দোকানে

ছবি: সংগৃহীত

ভাঙচুর চালায়, এরপর দোকানে থাকা বিভিন্ন মালামাল নিয়ে যায় এবং শেষে দোকানে আগুন লাগিয়ে মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর পাশের একটি প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাবু দেখতে পান, প্রথমে দুইজন ব্যক্তি ঘটনাস্থলে আসে। পরে মোটরসাইকেলে তিনজন এসে দোকানে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। তবে ফুটেজে অভিযুক্তদের মুখ স্পষ্টভাবে শনাক্ত করা সম্ভব হয়নি বলে তিনি জানান।

বাবুর ভাষ্য, দোকানটিই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। এ ঘটনায় প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। একই সঙ্গে তিনি মনে করেন, আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব।

এ বিষয়ে তদন্ত কর্মকর্তা তালবাড়িয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই তানিম বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থল ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তে জড়িতদের পরিচয় নিশ্চিত হলে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের দাবি, এলাকায় এমন ঘটনা উদ্বেগজনক। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দোকানিকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের আহ্বান জানিয়েছেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর