বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে
চলতি অর্থবছর এখনো শেষ হওয়ার আগেই মোট রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ছবি: সংগৃহীত

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৩৬৩ দিনে (২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ২৮ জুন) বাংলাদেশে মোট রেমিট্যান্স এসেছে ৩৫ দশমিক ৩৪৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের ৩০ দশমিক ০৪৭ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ১৭ দশমিক ৬ শতাংশ বেশি। শুধু ২৮ জুন এক দিনেই রেমিট্যান্স এসেছে ১৩৩ মিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রবাসী বাংলাদেশিরা চলতি জুন মাসের ২৮ দিনে ২ দশমিক ৫৮৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা ২০২৫ সালের জুনের একই সময়ে পাঠানো ২ দশমিক ৫৪০ বিলিয়ন মার্কিন ডলারের চেয়ে ১ দশমিক ৮ শতাংশ বেশি।

চলতি অর্থবছর এখনো শেষ হওয়ার আগেই মোট রেমিট্যান্স প্রবাহ ৩৫ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।

দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে ২০২১ সালের আগস্টে। তবে অর্থপাচার বেড়ে যাওয়াসহ বিভিন্ন কারণে সেখান থেকে দ্রুত কমতে থাকে। একই সাথে ওই সময়ে ৮৪ টাকা থেকে প্রতি ডলারের দর বেড়ে উঠে যায় ১২০ টাকায়। আওয়ামী লীগ সরকার পতনের সময় বিপিএম৬ অনুযায়ী রিজার্ভ কমে ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে নামে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর