সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন

গুলিবিদ্ধ সেই স্কুলছাত্রের সহায়তায় কুসিক প্রশাসক

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে
ছবি : সংগৃহীত

কুমিল্লার কাঁটাবিল এলাকায় মানববন্ধনে গুলিবিদ্ধ হয়ে আহত স্কুলছাত্র ইথান আহমেদ প্রেমের চিকিৎসায় সহায়তা দিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

শনিবার (২৭ জুন) রাতে তিনি ইথানের বাসায় গিয়ে এক লাখ টাকা সহায়তা করেন। এ সময় কুসিক প্রশাসক শিক্ষার্থীর পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং চিকিৎসার খোঁজখবর নেন।

প্রশাসক টিপু বলেন, কারো বিরোধে একজন নিরপরাধ স্কুলছাত্রের জীবন মৃত্যু ঝুঁকিতে কেন পড়বে। আমরা এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করছি। গুলিবিদ্ধ ওই ছাত্রের সুচিকিৎসা নিশ্চিত করতে যা যা প্রয়োজন সর্বাত্মক সহযোগিতা করা হবে।

আহত ইথানের বাবা বলেন, আমার একটাই ছেলে। সে গুলিবিদ্ধ হওয়ার পর সবাই তার জন্য দোয়া করছেন। খোঁজখবর নিচ্ছেন। দিনের বেলায় এ ঘটনা ঘটেছে। পুলিশ সবার নাম জানতে পেরেছে। আমি চাই সবার বিচার হোক।

এর আগে বৃহস্পতিবার দুপুরে নগরীর কাঁটাবিল এলাকায় একটি মাদকবিরোধী মানববন্ধন ছিল। মানববন্ধন শেষ হলে সেখানে হামলা ও গুলির ঘটনা ঘটে। এ সময় টিফিনের বিরতিতে বাসায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হন ইথান আহমেদ প্রেম।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর