শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাদ হোসেনের কৃতজ্ঞতা প্রকাশ

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৯১ বার পঠিত হয়েছে
maxtvbd

বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রাহাদ হোসেন তার রাজনৈতিক ও সাংগঠনিক পথচলায় পাশে থাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

রাহাদ হোসেন এর আগে বারাকপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি দিঘলিয়া থানা ছাত্রদলের একজন সদস্য হিসেবে সক্রিয়ভাবে সাংগঠনিক কার্যক্রমে যুক্ত রয়েছেন।

এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তাকে সমর্থন ও সহযোগিতা করার জন্য

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং বারাকপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছেন।

তিনি বলেন, “আপনাদের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাই আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জুগিয়েছে। আমি সব সময় জনগণের কল্যাণে কাজ করতে চাই এবং বারাকপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”

রাহাদ হোসেন আরও বলেন, এলাকার উন্নয়ন, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক কর্মকাণ্ডে যুবসমাজকে সম্পৃক্ত করে একটি সুন্দর ও সমৃদ্ধ বারাকপুর ইউনিয়ন বিনির্মাণই হবে তার মূল লক্ষ্য। এ জন্য তিনি সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।

স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তার এই প্রত্যয়কে ইতিবাচকভাবে দেখছেন নেতাকর্মী ও এলাকাবাসী। তারা আশা প্রকাশ করেছেন, রাহাদ হোসেনের নেতৃত্বে বারাকপুর ইউনিয়ন ভবিষ্যতে আরও উন্নত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত হবে।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর