শনিবার, ২০ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন

সরকারের বাজেট জনবান্ধব, নারী-শিশু ও শ্রমিক কল্যাণে গুরুত্ব দেওয়া হয়েছে: সাঈদ আল নোমান

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে
সাঈদ আল নোমান

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, সরকারের ঘোষিত বাজেট অত্যন্ত জনবান্ধব। বাজেটের বিভিন্ন অংশে নারী, শিশু ও শ্রমিকদের অধিকার এবং কল্যাণের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির উদ্যোগে আয়োজিত শ্রমিক সমাবেশে এসব কথা বলেন তিনি।

সাঈদ আল নোমান বলেন, প্রয়াত বেগম খালেদা জিয়া আজীবন শ্রমিক অধিকার ও নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করেছেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও সেই ধারাবাহিকতায় শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছেন।

তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। তার আদর্শ অনুসরণ করে দেশের সাধারণ মানুষ ও শ্রমজীবী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করা হচ্ছে। শ্রমিকবান্ধব, শিল্পবান্ধব এবং নারী ও শিশুবান্ধব বাজেট প্রণয়নের মাধ্যমে সেই অঙ্গীকারের প্রতিফলন ঘটেছে বলেও তিনি উল্লেখ করেন।

শ্রমিকদের অধিকার প্রসঙ্গে সাঈদ আল নোমান বলেন, চাকরির নিরাপত্তার পাশাপাশি ন্যায্য মজুরি নিশ্চিত করতে হবে। শ্রমিকদের অধিকার বাস্তবায়নে মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে এবং সময়োপযোগী মজুরি কাঠামো গড়ে তুলতে হবে। রাষ্ট্রকাঠামো সংস্কারসংক্রান্ত ৩১ দফা কর্মসূচি ও বাজেটে এসব বিষয়ের প্রতিফলন রয়েছে বলেও তিনি দাবি করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, রাজেকুজ্জামান রতন, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, তাসলিমা আখতার, মাহা মির্জা ও বদরুল আলম সবুজ।

দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী সমিতির আহ্বায়ক মো. বোরহান উদ্দিনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় সমাবেশে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর