বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

চাকরি দেবে হোন্ডা প্রাইভেট, বেতন ছাড়াও পাবেন বিভিন্ন সুবিধা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে
কর্মজীবী একজন নারী | ছবি : সংগৃহীত

চাকরি দেবে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড। প্রতিষ্ঠানটি তাদের এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট- অ্যাকাউন্টস রিসিভেবল পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২০ মে থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে, চলবে আগামী ০২ জুন পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিতদের মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে।

চলুন, একনজরে দেখে নিই নিয়োগ বিজ্ঞপ্তিটি-

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

পদের নাম: এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট- অ্যাকাউন্টস রিসিভেবল

পদসংখ্যা: ০১টি

শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে এমবিএ/ অ্যাকাউন্টিং/ফিন্যান্সে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: হিসাবরক্ষণ বিষয়ে ভালো জ্ঞান ও দক্ষতা। এমএস এক্সেলে দক্ষতা এবং এসএপিতে দক্ষতা।

অভিজ্ঞতা: কমপক্ষে ১ থেকে ৪ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

বয়সসীমা: ২৫ থেকে ৩০ বছর

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, মুনাফার অংশ, গ্র্যাচুইটি, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, জীবন বিমা, চিকিৎসা বিমা (ওপিডি ও আইপিডি) নির্ভরশীলদের (যেমন স্বামী/স্ত্রী, সন্তান ও পিতামাতা) সহ এবং মাতৃত্বকালীন বিমা, ছুটির নগদায়ন।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়: ০২ জুন ২০২৬

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর