বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের ৪ মন্দিরে আর্থিক সহায়তা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের চারটি মন্দিরে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ এবং ঢাকা-১৭ আসনের প্রতিনিধি ইঞ্জিনিয়ার আবদুর রহমান সানি চারটি মন্দিরে আর্থিক অনুদানের চেক বিতরণ করেছেন।

চেক বিতরণ করা মন্দিরগুলো হলো–ভাষানটেক বিআরপি সার্বজনীন মন্দির, শ্রী শ্রী রক্ষা কালী মন্দির (মহাখালী বক্ষব্যাধি হাসপাতাল সংলগ্ন), আইডি হাসপাতাল সার্বজনীন পূজা মন্দির এবং শ্রী শ্রী শিবকালী পূজা মন্দির (টেম্পো মোড়, মহাখালী)।

চেক বিতরণের সময় হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রমেশ দত্ত, প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা আবদুস সাত্তার পাটোয়ারীসহ সংশ্লিষ্ট মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদক, পুরোহিত ও পূজারিরা উপস্থিত ছিলেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর