বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৩১ পূর্বাহ্ন

মহিলা সংরক্ষিত আসনে পদপ্রার্থী মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা

প্রতিবেদকের নাম
  • প্রকাশের সময়ঃ শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পঠিত হয়েছে
মহিলা সংরক্ষিত আসনে পদপ্রার্থী মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা

চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগর মহিলা দলের সহসভাপতি মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা মহিলা সংরক্ষিত আসনের পদপ্রার্থী হিসেবে আগ্রহ প্রকাশ করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান এবং দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল–এর চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে তিনি সাংগঠনিক কার্যক্রম জোরদার, নারী নেতৃত্ব বিকাশ এবং তৃণমূল পর্যায়ে দলীয় কার্যক্রম সক্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

 

মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা বলেন, “মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দেশ ও জনগণের সেবা করাকে আমি আমার দায়িত্ব মনে করি। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে নারীর অধিকার, ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে কাজ করবো।”

 

তার প্রার্থিতা ঘিরে চট্টগ্রাম মহানগর রাজনীতিতে ইতিবাচক আলোচনা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মধ্যে আশাবাদ দেখা যাচ্ছে যে, দলীয় সিদ্ধান্তে তিনি গুরুত্বপূর্ণ বিবেচনায় থাকবেন।

এই নিউজটি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও খবর